লেখকদের ভোটে ইংল্যান্ডের বর্ষসেরা মোহাম্মদ সালাহ

- Advertisements -

ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের (এফডব্লিউএ) ভোটে ইংলিশ ফুটবলের এবারের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। এ নিয়ে তৃতীয়বারের মত এই পুরস্কার জিতলেন তিনি। এর আগে ২০১৮ সালে সেরা হয়েছিলেন

Advertisements

৪৮ ভাগ ভোট পেয়ে সেরার পুরস্কার জিতলেন সালাহ। পেছনে ফেলেছেন ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনে ও তৃতীয় হওয়া ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের ডেকলান রাইসকে।

চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন সালাহ। ৩১ ম্যাচে করেছেন ২২ গোল। আর সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৪৪ ম্যাচে করেছেন ৩০ গোল। প্রিমিয়ার লিগে ৭৯ পয়েন্ট নিয়ে তাঁর দল আছে দ্বিতীয় অবস্থানে। এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে সিটি। আর চ্যাম্পিয়নস লিগে ফাইনালের পথে লিভারপুল। সেমিফাইনালের প্রথম লেগে ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়েছে ক্লপের দল।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/15mx
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন