নিরাপদ সড়ক চাই দারুস সালাম থানা শাখার উদ্যোগে পবিত্র রমজান মাসে ঘরমুখো যাত্রীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শাখার সভাপতি আশিফুল ইসলাম জনি-এর নেতৃত্বে গাবতলী পর্বত পুলিশ বক্সের সামনে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন গাবতলী পুলিশ বক্সের টি আই (অ্যাডমিন) মোস্তফা। এছাড়াও উপস্থিত ছিলেন দারুস সালাম থানা শাখার উপদেষ্টা মণ্ডলীর সদস্য মতিউর রহমান রনি মল্লিক, সাভার পৌর শাখার আহ্বায়ক সাব্বির আল রাজি রাজিব, এবং দারুস সালাম থানা শাখার কার্যকরী সদস্য জাকির হোসেন টুটুল।
আরও উপস্থিত ছিলেন হুমায়ুন কবীর সাহজামাল সাজু, আশরাফুল ইসলাম জুয়েল, মো. মনসুর আলী, মো. মাহমুদ, মো. সফর আলী এবং পৃষ্ঠপোষক সাইফুল ইসলাম শ্যামল।
এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, রমজানে ঘরমুখো মানুষের জন্য এটি একটি মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ।
