English

24 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
- Advertisement -

দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে ট্রাকের ধাক্কা, মা-শিশুকন্যার মৃত্যু

- Advertisements -

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারের যাত্রী মা-শিশু কন্যা নিহত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- প্রাইভেটকারে যাত্রী ফেনি জেলার সোনাগাজী উপজেলার জিসান কবীর পিপুর স্ত্রীর সাদিয়া কবীর (৩২) ও তার ৮ মাসের শিশু কন্যা তাজরি কবীর প্রিয়ম।

জানা যায়, ঘটনার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণসহ যানবাহন চলাচল স্বাভাবিক করে।

এ বিষয়ে গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) সারোয়ার আলম বলেন, সন্ধ্যার দিকে উত্তরবঙ্গ থেকে প্রাইভেটকার যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন।

প্রাইভেটকারটি মহাসড়কের গোড়াই এলাকায় রাস্তার পাশে থামালে পিছন দিক থেকে আসা একটি ট্রাক প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গিয়ে মা ও শিশু কন্যা নিহত হয়। আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। থানায় মামলা হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/1l6b
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন