আগে দেখতাম সবাই আওয়ামী লীগ করে, এখন দেখি কেউ করে না: সাকিব

- Advertisements -

নাসিম রুমি: ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দীর্ঘ সময় ধরে দেশের বাইরে অবস্থান করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বর্তমানে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে থাকা এই ক্রিকেটার সম্প্রতি দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে দেশের বর্তমান পরিস্থিতি, রাজনীতি এবং নিজের ভবিষ্যৎ নিয়ে খোলামেলা কথা বলেছেন।

সাক্ষাৎকারে সমসাময়িক রাজনীতির রূপান্তর নিয়ে তার করা মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিব বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, “একটা সময় দেখতাম সবাই আওয়ামী লীগ করে, আর এখন দেখি যে কেউ আওয়ামী লীগ করে না।”

Advertisements

রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়ে জানতে চাইলে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান, তিনি মনে করেন না যে তিনি কোনো ভুল করেছেন। এমনকি ইমরান খানের মতো নতুন দল গঠন না করে কেন প্রথাগত রাজনীতিতে এলেন, এমন প্রশ্নের জবাবেও তিনি নিজের সিদ্ধান্তে অটল থাকার ইঙ্গিত দেন।

পটপরিবর্তনের পর থেকে সাকিব দেশে ফেরেননি। আগামীতে দেশে ফিরলে প্রথমে কোথায় যাবেন, মিরপুর স্টেডিয়াম নাকি নিজ জেলা মাগুরা? এমন প্রশ্নের জবাবে সাকিবের কণ্ঠে ঝরে পড়ে অনিশ্চয়তার সুর। তিনি সরাসরি বলেন, “এখন তো ঢাকায় পা রাখাটাই বড় চিন্তা।”

Advertisements

খেলোয়াড় থাকাকালীন নির্বাচনে অংশ নেওয়া কি কোনো নিরাপত্তা শঙ্কা থেকে ছিল? এমন প্রশ্নের জবাবে সাকিব বেশ আবেগপ্রবণ হয়ে উত্তর দেন। তিনি বলেন, “আমি কখনো মাগুরাতে সাকিব আল হাসান হইনি। আমি সব সময় মাগুরাতে ফয়সালই ছিলাম।” এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন, এলাকার মানুষের কাছে তার পরিচিতি এবং টান সবসময়ই ব্যক্তিগত ও শেকড়কেন্দ্রিক ছিল।

উল্লেখ্য, রাজনৈতিক পরিবর্তনের পর সাকিবের দেশে ফেরা নিয়ে ক্রিকেটপাড়ায় দীর্ঘ সময় ধরে নানা গুঞ্জন চলছে। সাকিবের এই সাক্ষাৎকারটি দেশের ক্রীড়াঙ্গন ও রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/2dox
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন