মুশফিকের রেকর্ড গড়া সেঞ্চুরি

- Advertisements -

প্রথম ইনিংসে ৪৬ রানের লিড পাওয়া বাংলাদেশ তৃতীয় দিনে দারুণ সূচনা করেন। তবে দিনের শুরুতেই শান্তকে শিকার করেন খুররম শাহজাদ, এলবিডব্লিউর ফাঁদে ফেলে। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি টাইগার দলপতি।

তবে এরপর ক্রিজে নেমে লিটন দাস শুরু করেন সাবলীল ব্যাটিং। সঙ্গ দেন মুশফিকুর রহিম। ম্যাচের প্রথম ইনিংসে ২৩ রান করা মুশফিক দ্বিতীয় ইনিংসে খেলতে থাকেন আপনতালে। তৃতীয় দিনের চা বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত ৯০ রানে অপরাজিত থাকেন তিনি।

Advertisements

পরে চা বিরতির পর সাবলীল খেলা দিয়ে শতক পূর্ণ করেন তিনি। মোহাম্মদ আব্বাসের বলে চার মেরে সেঞ্চুরি আদায় করে নেন এই ব্যাটসম্যান। সেঞ্চুতি করতে আটটি চার ও একটি ছাক্কা হাকান মুশফিক। মুশফিক অপরাজিত আছেন ১০৩ রানে, তাকে সঙ্গ দেওয়া তাইজুলের রান ৯।

Advertisements

এই ইনিংসের মধ্যে দিয়ে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১৬ হাজারি ক্লাবে যোগ দেন এই উইকেটরক্ষক ব্যাটার।আগের ইনিংসে সেঞ্চুরি হাঁকানো লিটন এবার ৯২ বলে ৬৯ রান করেন। মেহেদী হাসান মিরাজ ১৯ রান করে সাজঘরে ফিরলে তাইজুল ইসলামকে নিয়ে শতকের পথে হাঁটছেন মুশফিক। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ৩২৫ রানে রান সংগ্রহ করেছে বাংলাদেশ। পাকিস্তানের চেয়ে ৩৭১ রানে এগিয়ে আছে টাইগাররা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/2ffc
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন