চলচ্চিত্র নির্মাতা-অভিনেতা আলী কওসার গুরুতর অসুস্থ

- Advertisements -

এ কে আজাদ: চলচ্চিত্র নির্মাতা-অভিনেতা আলী কওসার দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসুস্থ, চোখেও দেখতে পান-না অনেক দিন হলো। সর্বশেষ গত দুইমাস এর মতো হাসপাতালে থেকে বাসায় ফিরেছেন…. তবে- কোন চিকিৎসায়ই আর কাজ হবে না বলে, ডাক্তাররা জানিয়ে দিয়েছেন।

আলী কওসার পঞ্চাশ এর দশকে ঢাকার বিভিন্ন মঞ্চে নাটকে অভিনয় করতেন। একসময় নিজে নাটক লিখতেন এবং নির্দেশনাও দিতেন। তৎকালীন সময়ে ঢাকার নাটকপাড়ায় আলী মনসুর (তাঁর বড় ভাই) ও আলী কওসার এর বেশ নাম-ডাক ছিল, ছিল সুপরিচিতি।

Advertisements

আমাদের দেশের প্রথম বাংলা সবাক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ এ অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রের সাথে যুক্ত হন তিনি। পরবর্তিতে বেশকিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন, যারমধ্যে উল্লেখযোগ্য- মহুয়া, অনেক দিনের চেনা, রাজা সন্যাসী, জানাজানি, নবাব সিরাজউদ্দৌলা, গাঁয়ের বধূ, মানুষের মন, রংবাজ, বধূ মাতা কন্যা, ভাইবোন প্রভৃতি।

তখনকার সময়ে বেতার ও টেলেভিশন নাটকেও অভিনয় করতেন তিনি।

আলী কওসার তিনটি চলচ্চিত্র পরিচালনাও করেছেন। চলচ্চিত্রগুলো হলো- গাঁয়ের বধূ, বধূ মাতা কন্যা ও ভাইবোন।

Advertisements

চলচ্চিত্র নির্মাতা-অভিনেতা আলী কওসার জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এসে, চলচ্চিত্রসংশ্লিষ্ট তথা শিল্প-সংস্কৃতিজগতের সকলের কাছে, তাঁর যেকোন ভুল-ত্রুটির জন্য ক্ষমা চেয়েছেন ও দেশের সকলের কাছে দোয়া প্রার্থণা করেছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/2gel
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন