কেউ হারে, কেউ হার মেনে নেয় : আরিয়ান খান

- Advertisements -

নাসিম রুমি: ‘দ্য ব্যাডস অব বলিউড’ সিরিজ পরিচালনার মাধ্যমে বিনোদন জগৎ বলিউডে পা রাখেন সময়ের আলোচিত শাহরুখপুত্র আরিয়ান খান। যদিও সাধারণত প্রচারের আলো থেকে নিজেকে সবসময় দূরে সরিয়ে রাখেন তিনি। সামাজিক মাধ্যমেও ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করেন না আরিয়ান। এবার ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর সাফল্যের পর কথা বললেন তিনি। মুক্তির পর এ মুহূর্তে নেটপাড়ার আলোচনার কেন্দ্রে এসেছে এ সিরিজ।

এক বিশেষ বিবৃতিতে আরিয়ান জানিয়েছেন, জীবনে কোনো সমস্যা বা খারাপ কিছু হলেই তিনি একটি সংলাপের কথা মনে করার চেষ্টা করেন। তার সিরিজেই রজত বেদীর মুখে রয়েছে সেই সংলাপ। সংলাপটি হলো— যে হেরে যায় আর যে হার মেনে নেয়, তাদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এই কথাটি তাকে সবসময় এগিয়ে যেতে উৎসাহ দেয় বলে জানান আরিয়ান।

Advertisements

শাহরুখপুত্র জানিয়েছেন, ‘দ্য ব্যাডস অব বলিউড’ মানুষকে আনন্দ দিচ্ছে দেখে তিনি সবচেয়ে খুশি। ভালো গল্প দেখতে পেলে মানুষ আনন্দ পায় বলেই পর্দায় গল্প তুলে ধরার কাজ করে যেতে চান তিনি। আরিয়ান বলেন, সারা বিশ্ব থেকে যে পরিমাণ ভালোবাসা এসেছে, তা অসাধারণ। যে গল্প শুধু আমার ছিল, আজ তা অসংখ্য মানুষের। এবার চিনতে পারছ আমি কে?

Advertisements

উল্লেখ্য, কিছু দিন আগেই এ সিরিজের জন্য আরিয়ানের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন এনসিবির সাবেক আধিকারিক সমীর ওয়াংখেড়ে। সিরিজের একটি চরিত্রের সঙ্গে দর্শক মিল পেয়েছে সমীর ওয়াংখেড়ের। চরিত্রটির মাধ্যমে এনসিবির সাবেক আধিকারিককে নাকি খোঁচা দিয়েছেন আরিয়ান! এই অভিযোগে আরিয়ান ও শাহরুখের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা করেন সমীর। সমীরের দাবি, তার ভাবমূর্তিকে নষ্ট করার উদ্দেশ্য নিয়েই এ সিরিজটি তৈরি করা হয়েছে। যদিও দিল্লি হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/2igr
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন