কাফনের কাপড়সহ চিরকুট, বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি

- Advertisements -

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বলিয়ারপুর গ্রামে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লস্কর আলীর বাড়ি থেকে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজলের বোতল ও একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (৩ জুন) সকালে বাড়ির প্রাচীরের ওপর এসব দেখতে পেয়ে মেহেরপুর থানা পুলিশকে খবর দেন তিনি।

Advertisements

লস্কর আলী জানান, সকালে বাড়ির প্রাচিরের উপর একটি পলিথিন ব্যাগে কাফনের কাপড়, আগরবাতির প্যাকেট, গোলাপজলের বোতল এবং জীবননাশের হুমকি দিয়ে একটি চিরকুট রেখে যায় দুর্বৃত্তরা। পরে আমি বলিয়ারপুর পুলিশ ক্যাম্পে খবর দিলে সেখান কার পুলিশ সদস্যরা এসে সেগুলো উদ্ধার করে নিয়ে যায়।

Advertisements

মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে বলিয়ারপুর ক্যাম্প পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে কাফনের কাপড়সহ অন্য সামগ্রী উদ্ধার করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/347f
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন