মুক্তি পিছিয়ে গেল ইলিয়াস কাঞ্চন-রোজিনার ‘ফিরে দেখা’

- Advertisements -

আশি ও নব্বই দশকের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা রোজিনা। দেশের খ্যাতনামা অভিনেতাদের পাশাপাশি টলিউডের তাপস পাল, মিঠুন চক্রবর্তী, পাকিস্তানের জনপ্রিয় নায়ক নাদিমসহ ভারতীয় উপমহাদেশের বিখ্যাত অনেক অভিনেতার বিপরীতে অভিনয় করেছেন তিনি।

এক সময় চলচ্চিত্রাঙ্গন দাপিয়ে বেড়ালেও এখন চলচ্চিত্রের পর্দায় রোজিনাকে দেখা যায় না। তবে সম্প্রতি তার পরিচালনায় নির্মিত হয় ‘ফিরে দেখা’ নামের সিনেমা। চলচ্চিত্রটি মুক্তির জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেন তিনি। চলতি মাসেই মুক্তির জন্য প্রযোজক সমিতি থেকে তারিখও নিয়েছেন এই নায়িকা। কিন্তু হঠাৎ করেই মুক্তির মিছিল থেকে সরে দাড়ায় সিনেমাটি।

Advertisements

সরকারি অনুদানের এই সিনেমাটি পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেন রোজিনা। এতে তার বিপরীতে অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন। মুক্তি প্রসঙ্গে রোজিনা বলেন, ‘মুক্তিযোদ্ধার গল্পে ‘ফিরে দেখা’ সিনেমাটি নির্মাণ করা হয়। যে কারণেই মার্চ মাসে মুক্তির জন্য ডেটও নিয়েছিলাম। কিন্তু শবে বরাতের কারণে তারিখ ক্যানসেল করেছি। এর পরে রোজা চলে আসবে। তাই ঈদের পর ছাড়া মুক্তি দিতে পারছি না। ঈদের পরে ভালো দিন-ক্ষণ দেখে সিনেমাটি মুক্তি দিব।’

Advertisements

এদিকে দীর্ঘ ১৪ বছর পর এই সিনেমার মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়ান রোজিনা। এতে বীরাঙ্গনা চরিত্রে অভিনয় করেছেন তিনি। পরিচালনার পাশাপাশি এর কাহিনিও রচনা করেছেন রোজিনা। এতে জুটি বেঁধে আরো অভিনয় করছেন নিরব ও স্পর্শিয়া।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/3663
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন