ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে, র‌্যাবের ৮ সদস্য আহত

- Advertisements -

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস সড়কের পাশের খাদে পড়ে র‌্যাবের আট সদস্য আহত হয়েছেন। শনিবার (৭ আগস্ট) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Advertisements

আহতরা হলেন- ক্যাপ্টেন তৌফিক আহমেদ, কর্পোরাল জাহিদুল ইসলাম, নায়েক বেলাল হোসেন ও কনস্টেবল আক্কাস আলী। বাকি চারজনের পরিচয় পাওয়া যায়নি।

ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আলম বলেন, নরসিংদী থেকে র‍্যাব-১১ এর কয়েকজন সদস্য অভিযানে হবিগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে শাহবাজপুর এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে অন্তত আটজন র‍্যাব সদস্য আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/37bn
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন