অস্ট্রেলিয়ান ওপেন: সিৎসিপাসের অন্যরকম ‘হ্যাটট্রিক’

- Advertisements -

সরাসরি সেটে জিতে টানা তৃতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠেছেন স্তেফানোস সিৎসিপাস। মেলবোর্নের রড লেভার অ্যারেনায় কোয়ার্টার ফাইনালে চেক রিপাবলিকের ২১ বছর বয়সী ইজি লেহেচকাকে ৬-৩, ৭-৬ (৭-২), ৬-৪ গেমে হারান সিৎসিপাস।

Advertisements

২৪ বছর বয়সী এই খেলোয়াড় টানা পঞ্চম বছরে কোনো না কোনো গ্র্যান্ড স্ল্যামের সেমি-ফাইনালে উঠলেন। টেনিসের উন্মুক্ত যুগে এই কীর্তি গড়া প্রতিটি খেলোয়াড় অন্তত একবার চ্যাম্পিয়ন হয়েছেন।

২০২১ সালের ফরাসি ওপেনের রানার্সআপ সিৎসিপাস সব মিলিয়ে চতুর্থবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শেষ চারে পা রাখলেন। একই সঙ্গে গ্র্যান্ড স্ল্যামে কোয়ার্টার ফাইনালে অপরাজেয় যাত্রা অব্যাহত রাখলেন ২০১৯ সালের এটিপি ট্যুর ফাইনালসের চ্যাম্পিয়ন। ফাইনালে ওঠার লড়াইয়ে এই গ্রিক তারকা খেলবেন রাশিয়ার কারেন কাচানোভের বিপক্ষে।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/4jct
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন