ধোনি-কোহলিকে নিয়ে দুই নারী ক্রিকেটারের লড়াই

- Advertisements -

আইপিএলের মঞ্চে আজ রবিবার প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং চেন্নাই সুপার কিংস। দুই দলের নেতৃত্বে দুই মহাতারকা মহেন্দ্র সিং ধোনি আর বিরাট কোহলি। একজন বিরাট কোহলির অন্ধভক্ত। অন্য জন আবার মহেন্দ্র সিং ধোনিতে মুগ্ধ। এই দুই তারকার লড়াই নিয়ে ইংল্যান্ডের নারী ক্রিকেট দলে বেশ ধুন্ধুমার লেগেছে।

Advertisements

আইপিএলের শুরু থেকেই কোহলিকে সমর্থন দিয়ে যাচ্ছেন ইংল্যান্ডের নারী ক্রিকেট দলের নির্ভরযোগ্য প্লেয়ার অ্যালেক্স হার্টলে। তারই সতীর্থ কেট ক্রস আবার সমর্থন করছেন ধোনির চেন্নাইকে। আর এই নিয়ে ইংল্যান্ড দলের দুই নির্ভরযোগ্য বোলারের টুইটযুদ্ধ চলেছে।কেট ক্রসের করা একটি টুইটে তাকে গালে হলুদ রং-আকাশী লাগিয়ে, চেন্নাই দলের টুপি পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে।

কেটের টুইট থেকে হার্টলে থেমে থাকবেন তা হতেই পারে না। তিনিও ব্যাঙ্গালোরের রঙে নিজেকে রাঙিয়ে সেই ছবি সোশ্যাল সাইটে প্রকাশ করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘ধোনি বনাম কোহলি… কেট ক্রস বনাম অ্যালেক্স হার্টলে… ক্রিকেট বিশ্বে বড় দিন… এটাকে চালু রাখা হোক…।’ আসলে অ্যালেক্স এবং কেট খুবই ভাল বন্ধু। কিন্তু ধোনি-কোহলিকে নিয়ে তারা সবসয়মই লড়াই করেন।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/4moh
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন