ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন, মুম্বাইয়ের জুহু-বার্সোভা লিঙ্ক রোডে ‘মান্নত’ আবাসনে বসছে হৃতিক-সাবার নতুন সংসার। কিছুদিন আগেই প্রায় ১০০ কোটি রুপি দিয়ে ১৫ ও ১৬ তলায় ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট কিনেছেন হৃতিক। এই আবাসন থেকে আরব সাগরের সৌন্দর্য উপভোগ করা যাবে।
কিছুদিন আগে ঘনিষ্ঠ সূত্রের বরাতে ইন্ডিয়া টুডে প্রতিবেদনে জানায়, হৃতিক-সাবা নাকি তাঁদের সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যেতে চাইছেন, হতে চলেছেন মিস্টার অ্যান্ড মিসেস।
হৃতিক-সাবার এক ঘনিষ্ঠ বন্ধু ইন্ডিয়া টুডেকে জানান, হৃতিক রোশন ও সাবা আজাদ অঙ্গাঙ্গি জড়িত। সাবাকে বেশ ভালোভাবেই গ্রহণ করেছে হৃতিকের পরিবার। হৃতিকের মতোই তারা সাবার গান বেশ পছন্দ করে।
হৃতিক রোশন ও সুসান খান শৈশবের বন্ধু ছিলেন। ২০০০ সালে তাঁরা বিয়ে করেন এবং ২০১৪ সালে তাঁদের বিচ্ছেদ হয়।