তেহরানের পাশে রয়েছে মস্কো: পুতিন

- Advertisements -

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারস্য নববর্ষ নওরোজ উপলক্ষে ইরানি নেতাদের অভিনন্দন জানিয়েছেন। আল জাজিরা এতথ্য জানিয়েছে।ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে, চলমান কঠিন পরিস্থিতিতে পুতিন ইরানি জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছেন এবং তারা যেন মর্যাদা বজায় রেখে এই সংকট অতিক্রম করতে পারে- এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন।

তিনি আরও বলেন, বর্তমান উত্তেজনাপূর্ণ অবস্থাতেও রাশিয়া ইরানের বিশ্বস্ত বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে থাকবে। ক্রেমলিনের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা পুরো মধ্যপ্রাচ্যকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে এবং বৈশ্বিক জ্বালানি পরিস্থিতিতেও চাপ তৈরি করেছে।

একই সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডকে ‘নৃশংস’ বলে আখ্যা দিয়েছে মস্কো।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/5ajh
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন