দেশে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত: স্বাস্থ‌্যমন্ত্রী

- Advertisements -

দেশে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মন্ত্রী জানান, জিম্বাবুয়ে থেকে খেলা শেষ করে ফিরে আসা জাতীয় মহিলা ক্রিকেট দলের দুই ক্রিকেটারের শরীরে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে।

Advertisements

শনিবার (১১ ডিসেম্বর) ঢাকা শিশু হাসপাতা‌ল থেকে সাংবাদিকদের এ তথ‌্য জানান।

তিনি বলেন, ‘করোনার নতুন এই ধরনের উপসর্গ মৃদু। দুই নারী ক্রিকে‌টার কোয়ারেন্টাইনে আ‌ছেন। তারা ভালো আছেন। নিয়‌মিত তাদের চেকআপ চলছে। আশা করছি, তারা দুজনই দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’

Advertisements

এখনও যারা করোনার টিকা নেননি, তাদেরকে দ্রুত টিকা নেওয়ার আহ্বান জানান মন্ত্রী। টিকা নিলে ওমিক্রনে আক্রান্ত হলেও তেমন ক্ষতি হবে না বলে তিনি আশস্ত করেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/6pcx
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন