শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

- Advertisements -

৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন।

স্থানীয় সময় মঙ্গলবার (৯ জানুয়ারি) ভোরে ভূমিকম্পটি আঘাত হানে।

Advertisements

বার্তাসংস্থা আনাদোলু প্রতিবেদনের তথ্যমতে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ৭০ দশমকি ৩ কিলোমিটার গভীরে ছিল। তবে, কম্পনের জেরে আহত বা অবকাঠামোর ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

Advertisements

এর আগে, গত ডিসেম্বরের শুরুতে টানা তিনদিন শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ফিলিপাইন। ভূমিকম্পগুলোর মাত্রা ছিল যথাক্রমে ৬ দশমিক ৮, ৬ দশমিক ৪ এবং ৭ দশমিক ৬।

উল্লেখ্য, ফিলিপাইনে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। দেশটি ভূতাত্ত্বিকভাবে ভূমিকম্প সক্রিয় অঞ্চল ‘প্যাসিফিক রিং অব ফায়ারে’ রয়েছে যা জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরজুড়ে বিস্তৃত।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/7c4u
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন