রাজধানীতে ইফতারের আগে ‘ভাবি’ ডেকে লুটপাট

- Advertisements -

রাজধানীর বংশালের মালিটোলায় নাসরিন জাহান বৃষ্টি (২০) নামের এক গৃহবধূর হাত-পা বেঁধে তাঁর বাসায় লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। ওই গৃহবধূকে ছুরিকাঘাতও করেছে লুটপাটকারীরা। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisements

আহত নাসরিন বলেন, গত রবিবার ইফতারের আগ মুহূর্তে কয়েকজন এসে ‘ভাবি’ বলে ডেকে রুমের দরজা খুলতে বলেন। দরজা খুলে দিলে পাঁচজন মিলে আমার হাত-পা বেঁধে মুখ স্কচটেপ দিয়ে আটকে দেন। এরপর তারা বাসায় থাকা টাকা-পয়সা ও স্বর্ণালংকার লুট করে নেয়। তাদের সবার মুখেই মাস্ক ছিল, তাই কাউকেই চিনতে পারিনি।

বংশাল থানার ওসি আবুল খায়ের জানান, পরিচিত কেউ এ ঘটনায় জড়িত থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/7p8v
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন