টিকার সঙ্কটের মধ্যে ছড়িয়েছে ডেল্টা ভ্যারিয়েন্ট, বিপর্যপ্ত দক্ষিণ-পূর্ব এশিয়া

- Advertisements -

দৈনিক করোনাভাইরাসের সংক্রমণে ভারত ও ব্রাজিলকে ছাড়িয়েছে ইন্দোনেশিয়া। দেশটির স্বাস্থ্যখাতে তীব্র সঙ্কট তৈরি হয়েছে। শনিবার দেশটিতে ৫১ হাজার ৯৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১ হাজার ৯২ জনের। যা ভারত ও ব্রাজিলের দৈনিক সংক্রমণ ও মৃত্যুর চেয়েও বেশি।

Advertisements

রবিবার ইন্দোনেশিয়ার ডক্টর্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, ১ থেকে ১৭ জুলাই পর্যন্ত ১১৪ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। করোনা মহামারি শুরুর পর এ পর্যন্ত মোট ৫৪৫ জন চিকিৎসক মারা গেছেন।

ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, শুধু ইন্দোনেশিয়া নয়, মিয়ানমার, মালয়েশিয়া, থাইল্যান্ডেও করোনার কারণে স্বাস্থ্যখাতে তীব্র সঙ্কট তৈরি হয়েছে। একদিনে পর্যাপ্ত টিকার অভাব, অন্যদিকে ছড়িয়েছে ডেল্টা ভ্যারিয়েন্ট। থাইল্যান্ডে সংক্রমণ বাড়তে থাকায় ফিল্ড হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। মিয়ানমারে অক্সিজেন সঙ্কট দেখা দিয়েছে। হাসপাতালের মর্গ ভর্তি হয়ে যাওয়ায় শিপিং কন্টেইনার পাঠানো হচ্ছে মালয়েশিয়ার হাসপাতালগুলোতে।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/7zqy
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন