নিসচা ভৈরব শাখার সভাপতি আরিফুল ইসলাম এর বড় ভাইয়ের ইন্তেকাল

- Advertisements -

নিরাপদ সড়ক চাই নিসচা ভৈরব শাখার সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম এর বড় ভাই ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম সকাল ১১ টায় ঢাকায় একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

Advertisements

মরহুমের জানাজার নামাজ রফিকুল ইসলাম মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। ভৈরব উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। জানাজা শেষে ভৈরব পৌর কবরস্থানে মুক্তিযোদ্ধাদের নিজস্ব স্থানে রাস্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। জানাজায় বস্ত্র ও পাট মন্ত্রী শরীফুল আলম এমপি, বিচারপতি জাহাঙ্গীর হোসেন বাদল সহ সহস্রাধিক বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী সদস‍্য মোঃ আলাল উদ্দিন সহ নিসচা পরিবার মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/80jg
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন