বিশ্বকাপে মেসির পরা আলখাল্লা পেতে যত টাকা দিতে চাইলেন ওমানের এমপি

- Advertisements -

নাসিম রুমি: বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয়ের পর ক্যারিয়ারের সবচেয়ে কাঙ্ক্ষিত মুহূর্তের জন্য তখন অপেক্ষা করছিলেন লিওনেল মেসি। এতোদিনের আরাধ্য সোনালী ট্রফিটা
হাতে উঠলো বলে। ঠিক তখনই তাকে একটি কালো রঙের ‘বিশত’ বা ‘আলখাল্লা’ পরিয়ে দেন কাতারের রাজা শেখ তামিম বিন হামাদ আল থানি।

যা নিয়ে প্রচুর সমালোচনাও হয়েছে। হয়েছে বিতর্কও। সেই আলখাল্লার পরানোর পরেই আর্জেন্টাইন সুপারস্টারের হাতে তুলে দেয়া হয় বিশ্ব জয়ের ট্রফি। ফিফা সভাপতির হাত থেকে বিশ্বকাপ ট্রফি নেন মেসি। ওই আলখাল্লা পরেই মেসি ট্রফি হাতে সেলিব্রেশন শুরু করেন।

Advertisements

এবার মেসির পরা সেই আলখাল্লার দামও বেড়ে গিয়েছে বহু গুণ। আর্জেন্টাইন অধিনায়কের সেই পোশাকটি কিনে নিতে চান ওমানের আহমেদ আল বারওয়ানি নামের এক সংসদ সদস্য। এর জন্য ১০ লাখ মার্কিন ডলার দামও প্রস্তাব করেছেন তিনি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১০ কোটি ৫০ লাখ টাকার বেশি।

খুবই হালকা সুতা ও খাঁটি সোনা দিয়ে তৈরি করা আলখাল্লা আরব অঞ্চলে মর্যাদার প্রতীক হিসেবে বিবেচিত। শত শত বছর ধরে সমাজের উচ্চ মর্যাদার ব্যক্তিরা পোশাকটি পরে থাকেন। কাতারের আমির যে বিশতটি মেসিকে পরিয়ে দিয়েছিলেন তার দাম ছিল ২ হাজার ২০০ মার্কিন ডলার।

Advertisements

ওমানের ওই সাংসদ নিজের ব্যক্তিগত সংগ্রহালয়ে রাখতে চান মেসির পরা আলখাল্লাটি। যাতে গোটা বিশ্বের মানুষ সেটি দেখতে পারেন। আহমেদ আল বারওয়ানি ইচ্ছে প্রকাশ করলেও, মেসির তরফে এখনও কোনো কিছু জানা যায়নি। মেসি ওই আলখাল্লা সঙ্গে করে নিয়ে গিয়েছেন কি না, সেটাও জানা নেই।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/845c
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন