ফের অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, নেপথ্যে লিভ ইন সম্পর্ক

- Advertisements -

ভারতের ওড়িশার টিভি অভিনেত্রী রাশমিরেখা ওঝার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভুবনেশ্বরের নায়াপল্লী এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন তিনি। সেখান থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ২৩ বছর বয়সী অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু নিয়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

ওড়িশার ডিসিপি পিটিআইকে জানিয়েছে, রাশমিরেখার ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেছেন অভিনেত্রী। একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। তাতে লেখা রয়েছে—‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। ’

Advertisements

জানা গেছে, রাশমিরেখা সন্তোষ নামে একজনের সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন। তার বাবার অভিযোগ, মেয়ের মৃত্যুর পেছনে লিভ ইন পার্টনার সন্তোষের হাত রয়েছে। এরই মধ্যে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

রাশমিরেখার বাবা বলেন, ‘শনিবার আমরা রাশমিরেখাকে বারবার ফোন করি কিন্তু ও ফোন ধরেনি। পরে সন্তোষ আমাদের মৃত্যুর খবর দেয়। আমরা বাড়ির মালিকের কাছ থেকে জেনেছি, স্বামী-স্ত্রী পরিচয়ে ওরা ভাড়া থাকত। এ বিষয়ে আমাদের কোনো ধারণাই নেই। ’

ওড়িশা টেলিভিশন শো ‘কেমিটি কাহিবি কাহা’তে অভিনয়ের সুবাদে পরিচিতি পান রাশমিরেখা। তার বাড়ি ভারতের জগৎসিংপুর জেলায়।

Advertisements

উল্লেখ্য, ভারতে একের পর এক মডেল-অভিনেত্রীর মরদেহ উদ্ধার হচ্ছে। সম্প্রতি জনপ্রিয় টিভি অভিনেত্রী পল্লবী দে, মডেল-অভিনেত্রী বিদিশা, সাহানা ও শেরিন সেলিন ম্যাথিউরের পর এবার উদ্ধার হলো রাশমিরেখা ওঝার ঝুলন্ত মরদেহ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/86mi
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন