গরু চুরির ঘটনায় গ্রেফতার নেত্রীকে ছাত্রলীগ থেকে অব্যাহতি

- Advertisements -

গরু চুরির ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেফতার ছাত্রলীগ নেত্রী বাবলী আক্তারকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে ঢাকা জেলা ছাত্রলীগ। সেই সঙ্গে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের কাছে তার বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।

Advertisements

বুধবার (২ নভেম্বর) বিকেলে ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকার ধামরাইয়ের কয়েকটি গরু চুরির মামলার তদন্ত করতে গিয়ে ছাত্রলীগ নেত্রী বাবলী আক্তারের সম্পৃক্ততা পায় পুলিশ। একাধিক চোরের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আসে তার নাম। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/8fhw
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন