ডন -৩ রণবীরের শুটিংয়ে তারিখ জানালেন নির্মাতা

- Advertisements -

নাসিম রুমি: শাহরুখ খানের আলোচিত সিনেমা ‘ডন’-এর সর্বশেষ সিকুয়েলে (ডন-৩) প্রধান চরিত্রে এবার দেখা যাবে রণবীর সিংকে। ‘ডন’ চরিত্রে শাহরুখ খানের পর রণবীরকে নিয়ে দর্শকমহলে আগ্রহ এখন বেশ তুঙ্গে। সিনেমার ঘোষণা আসার পর নানা কারণে পিছিয়ে যাচ্ছিল শুটিংয়ের তারিখ। এবার শুটিং শুরুর কথা জানালেন নির্মাতা ফারহান আখতার।

নির্মাতা জানান, বহুল আলোচিত অ্যাকশন থ্রিলার ‘ডন-৩’ সিনেমার শুটিং শুরু হচ্ছে আগামী সেপ্টেম্বর মাসে। এরই মধ্যে ‘ডন-৩’-এর সব প্রস্তুতি শেষ করেছেন তিনি।

Advertisements

বলিউড বাবলের খবরে বলা হয়েছে, ফারহান আখতার বর্তমানে তার পরিচালিত সিনেমা ‘১২০ বাহাদুর’ প্রায় শেষ করে এনেছেন। অন্যদিকে রণবীর সিংয়েরও চলমান প্রজেক্ট ‘ধুরন্ধর’-এর শুটিং প্রায় শেষের পথে। ফলে দুই তারকাই এখন প্রস্তুত নতুন মিশনের জন্য।

একটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, ‘প্রথম শিডিউল সেপ্টেম্বরের জন্য নির্ধারিত হয়েছে। রণবীর সিং ও বিক্রান্ত ম্যাসি-দুজনেই এতে অংশ নেবেন। বিক্রান্ত এখানে ভিলেন চরিত্রে থাকছেন এবং তাকে একেবারে নতুন এক রূপে দেখা যাবে, যা তার ভক্তদের চমকে দেবে।”

নায়িকা চরিএে কৃতি স্যানন অভিনয় করবেন।

Advertisements

সিনেমাটির ঘোণার পরপরই দর্শকরা ধরেই নিয়েছেন থ্রিলার এবং ভারপুর অ্যাকশনে জমজমাট হয়ে উঠবে ‘ডন-৩’।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/9233
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন