গরু এসে পড়ে মোটরসাইকেলে, ছিটকে পড়ে বাসচাপায় কলেজশিক্ষক নিহত

- Advertisements -

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালের রামপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ মামুনুর রহমান (৪৬) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে।

নিহতের মামুনুর রহমান কুমিল্লা জেলার বরুড়া উপজেলার নলুয়া চাঁদপুর গ্রামের মৃত আবুল খায়ের ও জয়নাব বেগমের ছেলে। তিনি ফেনীর মাদবারহাট ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার বাংলা প্রভাষক ছিলেন।

Advertisements

মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ জানান, মামুনুর রহমান মোটরসাইকেলে লালপুল থেকে মহিপালের দিকে যাচ্ছিলেন। এসময় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে হঠাৎ একটি গরু রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি মোটরসাইকেলসহ পড়ে যান। পড়ার সঙ্গে সঙ্গেই পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী বাস মোটরসাইকেল ও মামুনুর রহমানকে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

Advertisements

পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে মহিপাল হাইওয়ে থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত মামুনুর রহমানকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/995v
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন