আর্জেন্টিনা শিবিরে আবারও ধাক্কা, চোটে তারকা ফুটবলার

- Advertisements -

দুয়ারে কড়া নাড়ছে বিশ্বকাপ। ঠিক এমন সময় একের পর এক চোট সমস্যায় পড়েছে আর্জেন্টিনা। সর্বশেষ এই তালিকায় যোগ হয়েছে মিডফিল্ডার লিয়ান্দ্রো প্যারাদেসের নাম। মাঝমাঠের অন্যতম ভরসাযোগ্য এই তারকার চোট কোচ লিওনেল স্ক্যালোনির দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে।

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের কানসাসে গিয়ে চূড়ান্ত প্রস্তুতি শুরু করবে আর্জেন্টিনা। তবে তার আগেই বড় ধাক্কা খেল দলটি। প্যারাদেসের ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে টিয়ার ধরা পড়েছে। ফলে তিনি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য প্রস্তুতি ম্যাচগুলোতে খেলতে পারবেন না তিনি।

এর আগে আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসিকে নিয়েও শঙ্কা তৈরি হয়েছিল। ইন্টার মায়ামির হয়ে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচে বাম হ্যামস্ট্রিংয়ে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন তিনি। তবে পরীক্ষার পর জানা যায়, এটি গুরুতর কোনো চোট নয়; কেবল পেশিতে টান লেগেছে। তাই হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হতে পারে, যাতে বিশ্বকাপের প্রথম ম্যাচে পুরোপুরি ফিট অবস্থায় নামতে পারেন।

Advertisements

গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে নিয়েও উদ্বেগ রয়েছে। অ্যাস্টন ভিলার হয়ে ইউরোপা লিগের ফাইনালের আগে ওয়ার্ম-আপে তার আঙুলে ছোট একটি ফাটল ধরা পড়ে। তবে অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের আগেই তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

এছাড়া, নিকো পাজ, ক্রিস্টিয়ান রোমেরো, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, থিয়াগো আলমাদাও চোটে ভুগছেন।

Advertisements

এতসব অনিশ্চয়তার কারণে স্কালোনি ও তার কোচিং স্টাফ বিকল্প পরিকল্পনাও তৈরি রেখেছেন। কোনো খেলোয়াড় শেষ মুহূর্তে ছিটকে গেলে দলে অন্যদের ডাক পাওয়ার সম্ভাবনা আছে। এই তালিকায় রয়েছেন সান্তিয়াগো বেলত্রান, অগাস্টিন গিয়াই, নিকোলাস কাপালদো, নিকোলাস ডমিঙ্গুয়েজ, মাতিয়াস সুলে, ম্যাক্সিম পেরন এবং এমিলিয়ানো বুয়েন্দিয়া।

বিশ্বকাপের ঠিক আগে আর্জেন্টিনা শিবিরে এতগুলো চোটের ঘটনা স্কালোনির জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/9p7m
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন