করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ৪০ জন

- Advertisements -

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ৪০ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৪৪১ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৬৭৫ জন। এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৯২ হাজার ১৯৬ জনে।

আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Advertisements

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ২৭৯ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩২ হাজার ৮১০ জন। এদিন মোট করোনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৬২৪ জনের।

Advertisements

এর আগে গতকাল সোমবার দেশে করোনায় ২৫ জন মারা যান। আর নতুন করে শনাক্ত হয় ১ হাজার ৪৪১ জন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/9u64
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন