এমবাপ্পে-ভিনিসিয়ুসের গোলে রিয়ালের জয়

- Advertisements -

কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়রের দুই গোলের সুবাদে অবনমন-শঙ্কায় থাকা আলাভেসকে ২-১ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে তাদের ব্যবধান ছয় পয়েন্টে নেমে এসেছে।

চ্যাম্পিয়নস লিগের শেষ আট থেকে বায়ার্ন মিউনিখের কাছে বিদায় নেওয়ার পর এটি ছিল কোচ আলভারো আরবেলোয়ার দলের প্রথম ম্যাচ। এই জয়ের মাধ্যমে তারা লিগে টানা দুই ম্যাচ জয়হীন থাকার ধারা ভেঙেছে।

অন্যদিকে, বুধবার নিজেদের মাঠে সেলতা ভিগোর বিপক্ষে জয় পেলে বার্সেলোনা আবারও ব্যবধান নয় পয়েন্টে বাড়াতে পারবে। লিগে এখন বাকি রয়েছে মাত্র ছয়টি ম্যাচ।

এই শতকে রিয়াল মাদ্রিদের শিরোপাহীন মৌসুম খুবই কম—২০০৪-০৫, ২০০৫-০৬, ২০০৯-১০ ও ২০২০-২১ মৌসুম ছাড়া তারা প্রতিবারই কোনো না কোনো শিরোপা জিতেছে। তবে চলতি মৌসুমে শিরোপাহীন থাকার শঙ্কা রয়েছে। কোচ আরবেলোয়ার ভবিষ্যৎও অনিশ্চিত বলে জানা গেছে, তাই লিগ জেতাই হতে পারে তার দায়িত্ব ধরে রাখার একমাত্র পথ।

ম্যাচের ৩০তম মিনিটে দুর্দান্ত ফিনিশে মৌসুমে নিজের ২৪তম গোল করেন এমবাপ্পে। বিরতির ছয় মিনিট পর ফেদেরিকো ভালভার্দের পাস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়ুস, যা ছিল তার মৌসুমের ১২তম গোল।

শেষ মুহূর্তে টনি মার্তিনেস গোল করে ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি আলাভেস।

মে মাসে বার্সেলোনার মাঠে লিগের দ্বিতীয় এল ক্লাসিকোতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। শিরোপার দৌড়ে টিকে থাকতে তাদের এখন প্রতিপক্ষের পয়েন্ট হারানোর দিকেও তাকিয়ে থাকতে হবে।

পরবর্তী ম্যাচে শুক্রবার রিয়াল মাদ্রিদ খেলতে যাবে রিয়াল বেতিসের মাঠে। আর একদিন পর নিজেদের মাঠে মায়োরকার মুখোমুখি হবে আলাভেস।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/9zkj
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন