সময় বাড়ছে না হজ নিবন্ধনের, শেষ তারিখ ৩০ নভেম্বর

- Advertisements -

নতুন করে আর বাড়ানো হচ্ছে না হজ নিবন্ধনের সময়। আগামী ৩০ নভেম্বরের মধ্যেই হজের প্রাথমিক নিবন্ধন শেষ করতে হবে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ হতে এ সংক্রান্ত পত্র জারি করা হয়েছে।

Advertisements

হজে যেতে আগ্রহী, হজ এজেন্সি ও সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে চিঠিতে উল্লেখ করা হয়, ২০২৫ সালে হজে যাওয়ার জন্য আগের ঘোষণা অনুযায়ী, আগামী ৩০ নভেম্বরের মধ্যে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজে গমনেচ্ছুদের ৩ লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে।

প্রাথমিক নিবন্ধনের সময় সরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ-১ ও সাধারণ হজ প্যাকেজ-২ এর যে কোনোটি নির্বাচন করা যাবে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত প্রাথমিক নিবন্ধনের পাশাপাশি প্যাকেজের সম্পূর্ণ টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধনও করা যাবে।

Advertisements

তবে ৩০ নভেম্বরের পর প্রাথমিক নিবন্ধনের কোনো সুযোগ থাকবে না। এ ছাড়া হজ প্যাকেজ নির্বাচনের পর আর প্যাকেজ পরিবর্তন করা যাবে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/abja
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন