খিলগাঁও ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় নিহত ৩

- Advertisements -

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার ভোররাতে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. জজ মিয়া (৩৫) আল আমিন (৩৫) ও মো. মেহেদী হাসান (২৮)।

Advertisements

নিহত আল আমিন থাকতেন দক্ষিণ মুগদা এলাকায়। জজ মিয়াও থাকতেন একই এলাকায়। আর মেহেদী হাসানের বাসা মুগদা মেডিক্যালের পাশে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প এই তথ্য নিশ্চিত করেছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/8iub
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন