জয়পুরহাটে ট্রাক্টরের ধাক্কায় শিশু নিহত

- Advertisements -

জয়পুরহাটে ট্রাক্টরের ধাক্কায় আরমান হোসেন (৯) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত আরমান হোসেন জয়পুরহাট সদর উপজেলার পাইকড়তলী গ্রামের মামুনুর রশীদের ছেলে।

শনিবার বিকালে সদর উপজেলার পাইকড়তলী এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisements

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, শিশু আরমান তার দাদার সাথে মঙ্গলবাড়ী বাজার থেকে অটোভ্যান যোগে বাড়ি যাচ্ছিল।

Advertisements

পথে জয়পুরহাট-মঙ্গলবাড়ী সড়কের পাইকড়তলীতে জয়পুরহাটগামী একটি ট্রাক্টর পেছন থেকে অটোভ্যানটিকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় শিশু আরমান। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/hvci
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন