
প্রেম অনেক মানুষের জীবনেই আসে আর যায়। এমন অনেকেই আছেন, যারা খুব বেশি দিন একই মানুষের সঙ্গে প্রেমের সম্পর্কে থাকতে চান না। আবার বিবাহের বাঁধনে জড়িয়ে পড়লেও অনেকে সেই সম্পর্ক থেকে মুক্তির খোঁজ করেন। তবে স্ত্রী ঘটা করে স্বামীর বিয়ে দিচ্ছেন, এমন ঘটনা সত্যিই নজিরবিহীন। কিন্তু ভারতের অন্ধ্রপ্রদেশে ঘটেছে এমনই ঘটনা। মন্দিরে গিয়ে ঘটা করে অন্য এক নারীর সঙ্গে স্বামীর বিয়ে দিলেন বর্তমান স্ত্রী।
জানা গেছে, কল্যাণ নামের ওই ব্যক্তি তিরুপতির ডাকিলির আম্বেদকরনগরের বাসিন্দা। পেশায় একজন ইউটিউবার। বছর কয়েক আগে বিমলার সঙ্গে তার পরিচয় হয়। স্বল্প দিনের পরিচয়েই প্রেম আর তার পরেই বিয়ে সেরে ফেলেন দু’জনে। বিমলা ও কল্যাণ দু’জনেই ইউটিউবে একই সঙ্গে ভিডিও বানান। তাদের সম্পর্কের রসায়ন বেশ পছন্দও করেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/b6gi