দেশে আরও ১৫ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

- Advertisements -

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৫ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রবিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

Advertisements

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৪ জন ও ঢাকার বাইরে একজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে সারাদেশে সর্বমোট ৬৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৬৬ জন ও ঢাকার বাইরে তিনজন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

Advertisements

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৪২৬ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫৭ জন রোগী। চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখনও কেউ মারা যায়নি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/b818
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন