তবে রাজস্থান রয়্যালস তরুণ এই ওপেনারের ওপর আস্থা রেখেছে। নিয়মিত সুযোগ পেয়ে নিজের সামর্থ্যের প্রমাণও দিয়েছেন বৈভব। আর সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে এবার জায়গা পেয়েছেন ভারত ‘এ’ দলে।
শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের জন্য ঘোষিত ভারত ‘এ’ স্কোয়াডে রাখা হয়েছে এই তরুণ ব্যাটারকে। অল্প বয়সেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে জাতীয় দলের সম্ভাব্য খেলোয়াড়দের তালিকায় নিজের নাম লিখিয়েছেন তিনি। সাধারণত ভারত ‘এ’ দলের হয়ে ভালো খেলতে পারলেই জাতীয় দলে সুযোগ পাওয়ার পথ সহজ হয়ে যায়।
এই সিরিজের দলে আরও সুযোগ পেয়েছেন আইপিএলে আলো ছড়ানো দুই ওপেনার প্রিয়ানশ আরিয়া ও প্রভসিমরান সিং। পাঞ্জাব কিংসের হয়ে দারুণ পারফরম্যান্স করা এই দুই ব্যাটারের পাশাপাশি বল হাতে নজর কাড়া আনশুল কাম্বোজও ডাক পেয়েছেন স্কোয়াডে।
আগামী ৯ জুন শুরু হবে ত্রিদেশীয় এই টুর্নামেন্ট। ভারত ‘এ’ দলের সঙ্গে অংশ নেবে শ্রীলঙ্কা ‘এ’ ও আফগানিস্তান ‘এ’ দল। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ জুন।
ভারত ‘এ’ দল
তিলক ভার্মা, প্রিয়ানশ আরিয়া, বৈভব সূর্যবংশী, রিয়ান পরাগ (সহ-অধিনায়ক), আয়ুশ বাদোনি, নিশান্ত সিন্ধু, হার্শ দুবে, সুরিয়ানশ শেডজে, প্রভসিমরান সিং, কুমার কুসার্গ, ভিপরাজ নিগাম, ইয়াশ ঠাকুর, যুধবীর সিং, আনশুল কাম্বোজ, আরশাদ খান।