ধীরে শ্বাস নিলেই কমবে স্ট্রেস, বলছে গবেষণা

- Advertisements -

শ্বাস নেওয়া আমাদের জীবনের সবচেয়ে স্বাভাবিক কাজগুলোর একটি। কিন্তু আধুনিক গবেষণা বলছে, সচেতনভাবে শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণের অভ্যাস বা ‘ব্রিদওয়ার্ক’ শুধু মানসিক চাপ কমায় না, দীর্ঘমেয়াদে শরীর ও মন ভালো রাখতেও সাহায্য করে।

হাজার বছর ধরে ভারতীয় প্রণায়াম ও চীনা চিগংয়ের মতো পদ্ধতিতে এই শ্বাসচর্চা হয়ে আসছে। এখন বিজ্ঞানও বলছে, প্রতিদিন মাত্র কয়েক মিনিট ধীরে ও নিয়ম মেনে শ্বাস নেওয়ার অভ্যাস উদ্বেগ কমাতে, মন শান্ত রাখতে এবং স্নায়ুতন্ত্রকে স্বাভাবিক রাখতে কার্যকর ভূমিকা রাখতে পারে।

বিশেষজ্ঞদের মতে, বর্তমানে অনেক মানুষ খুব দ্রুত শ্বাস নেন বা মুখ দিয়ে শ্বাস নেওয়ার অভ্যাসে অভ্যস্ত। এতে শরীর ঠিকভাবে অক্সিজেন ব্যবহার করতে পারে না। তাই ধীরে, গভীরভাবে এবং নাক দিয়ে শ্বাস নেওয়ার অভ্যাস শরীরকে শান্ত রাখতে সাহায্য করে।

কার্যকর ৫টি ব্রিদিং টেকনিক

সাইক্লিক সাইং

Advertisements

দুইবার নাক দিয়ে শ্বাস নিয়ে ধীরে ধীরে মুখ দিয়ে দীর্ঘ সময় ধরে শ্বাস ছাড়তে হয়। এটি দ্রুত মানসিক চাপ কমাতে সাহায্য করে।

বক্স ব্রিদিং

চার সেকেন্ড শ্বাস নেওয়া, চার সেকেন্ড ধরে রাখা, চার সেকেন্ড শ্বাস ছাড়া এবং আবার চার সেকেন্ড বিরতি— এই ছন্দে করতে হয়। মনোযোগ ও মানসিক স্থিরতা বাড়াতে এটি কার্যকর।

৪-৭-৮ ব্রিদিং

চার সেকেন্ড শ্বাস নেওয়া, সাত সেকেন্ড ধরে রাখা এবং আট সেকেন্ড ধরে ধীরে শ্বাস ছাড়ার এই পদ্ধতি উদ্বেগ কমাতে সাহায্য করে।

কোহেরেন্ট ব্রিদিং

Advertisements

পাঁচ সেকেন্ড শ্বাস নেওয়া ও পাঁচ সেকেন্ড শ্বাস ছাড়ার ধীর ও ছন্দময় অনুশীলন। এটি হৃদস্পন্দন ও স্নায়ুতন্ত্রকে স্বাভাবিক রাখতে সহায়তা করে।

এ৫২ ব্রিদ মেথড

পাঁচ সেকেন্ড শ্বাস নেওয়া, পাঁচ সেকেন্ড শ্বাস ছাড়া এবং শেষে দুই সেকেন্ড শ্বাস আটকে রাখতে হয়। নিয়মিত চর্চায় এটি মনকে শান্ত রাখতে সাহায্য করতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ, প্রতিদিন মাত্র তিন থেকে পাঁচ মিনিট সময় দিলেও ব্রিদওয়ার্কের সুফল পাওয়া সম্ভব। নিয়মিত এই অভ্যাস মানসিক চাপ কমিয়ে শরীর ও মনকে আরও প্রশান্ত রাখতে সহায়তা করে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/bgdx
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন