সাবেক স্বামীকে ধন্যবাদ জানালেন শ্বেতা বসু প্রসাদ

- Advertisements -

পিছিয়ে নেই শ্বেতা বসু প্রসাদ। গত বছরও তার অভিনীত তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। শুধু তাই নয়, ‘হোস্টেজেস’ ও ‘হাই’ নামে তার অভিনীত দুটি ওয়েব সিরিজও মুক্তি পায়। বর্তমানে ‘জমুন’ ও ‘ইন্ডিয়া লকডাউন’ নামে দুটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন শ্বেতা। তবে দীর্ঘদিন পর রোহিত মিত্তলের সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে আবারও মুখ খুলেছেন এই অভিনেত্রী।

টাইমস অব ইন্ডিয়াকে শ্বেতা বসু প্রসাদ বলেন, দশ বছর বা আরো বেশি সময় একসঙ্গে সংসার করার পরও অনেক দম্পতিকে আলাদা হয়ে যেতে দেখেছি। ছয়-আট মাস পর আমার আর রোহিতের বিবাহবিচ্ছেদ হয়। সাধারণ বিচ্ছেদের মতো এর অনুভূতি খুব স্বাভাবিক ছিল।

Advertisements

তার কথায়, ডিভোর্স শব্দটি শুনতে অনেক বড় মনে হয়, তবে আমার বিবাহবিচ্ছেদের অভিজ্ঞতা খারাপ ছিল না। অবশ্যই এটি দুঃখজনক ঘটনা, কারণ বিচ্ছেদের ঘটনায় কেউই আনন্দ পায় না। কিন্তু আমার পাশে চমৎকার একটি পরিবার রয়েছে।

বিবাহবিচ্ছেদ হলেও সাবেক স্বামীকে নিয়ে কটু কথা বলেননি অভিনেত্রী, বরং রোহিতের প্রশংসা করে বলেন, রোহিতের সঙ্গে আমার অনেক স্মৃতি। আমাদের অনেকগুলো সুন্দর মুহূর্ত আছে। তার কাছ থেকে সব সময় অনুপ্রেরণা পেয়েছি। এত দিন আমার পাশে থাকার জন্য তাকে ধন্যবাদ। জীবনের সব বই শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে, এমন তো না-ও হতে পারে! কিছু বই না হয় অসম্পূর্ণই থাকুক। কিন্তু সেই বইটা ভালো ছিল না, এমনটা ভাবা ঠিক হবে না।

Advertisements

২০১৮ সালের ১৩ ডিসেম্বর দীর্ঘদিনের প্রেমিক রোহিত মিত্তলকে বিয়ে করেছিলেন জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদ। কিন্তু বছর না ঘুরতেই বিচ্ছেদের পথ বেছে নেয় তারা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/bhjj
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন