আগুয়ান ৭১ ফ্রি অক্সিজেন সার্ভিসকে নিসচা খুলনা মহানগর শাখার অক্সিজেন সিলিন্ডার প্রদান

- Advertisements -

করোনা মহা সংকটে খুলনা নগরীতে সেবাদানকারী প্রতিষ্ঠান আগুয়ান ৭১ ফ্রি অক্সিজেন সার্ভিসকে ৭ জুলাই বুধবার সন্ধ্যা ৭টায় নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখার পক্ষ থেকে এবং খুলনা মহানগর সহ-সভাপতি মো: মনির আহমেদ’র সহযোগিতায় অক্সিজেন সিলিন্ডার সেট প্রদান করা হয়েছে।

Advertisements

এসময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখার সভাপতি এস এম ইকবাল হোসেন বিপ্লব,সাধারন সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, আগুয়ান ৭১ এর কেন্দ্রিয় সভাপতি মো: আব্দুল্লাহ চৌধুরী, নিসচা’র অর্থ সম্পাদক মো: নাজমুল হোসেন, আগুয়ান ৭১ এর খুলনা জেলা সভাপতি মো: আবিদ আহসান শান্ত। করেনা সংকট মোকাবেলায় নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর এবং আগুয়ান ৭১ সংগঠন একযোগে করোনা ভাইরাসে আক্রান্ত নগরবাসীর সেবায় কাজ করবে।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/bsjs
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন