খান মহিদুল ইসলাম,ডুমুরিয়া: নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে খুলনা প্রেস ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক, সময়ের খবর পত্রিকার সম্পাদক, এখন টিভির খুলনা ব্যুরো প্রধান এবং নিসচা খুলনা জেলা শাখার সভাপতি, বিশিষ্ট সংগঠক, তরিকুল ইসলাম কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
৫ মে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এখন টিভি খুলনা কার্যালয় হলরুমে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে নবনির্বাচিত খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম কে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং নিরাপদ স্মরণিকা বই উপহার দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক শিরিনা পারভীন,নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি খান মহিদুল ইসলাম, সহ-সভাপতি গাজী আব্দুল আজিজ,
,সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল, যুগ্ন সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, দুর্ঘটনা অনুসন্ধান সম্পাদক জাহাঙ্গীর আলম মুকুল, কার্যকরী সদস্য, সরদার বাদশা,মহিতুর রহমান সহ
সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় নিসচা সভাপতি খান মহিদুল ইসলাম বলেন তরিকুল ভাই একজন দক্ষ সংগঠক আশা করি, তাঁর হাত ধরে খুলনার সাংবাদিকতা ও সামাজিক সংগঠনগুলো আরও গতিশীল হবে।আমরা তার সাফল্যতা, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি।
