English

25 C
Dhaka
রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬
- Advertisement -

তারেক রহমানকে মান্নার শুভেচ্ছা

- Advertisements -

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক জয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলের চেয়ারম্যান তারেক রহমানসহ নির্বাচনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে নেতৃদ্বয় এ শুভেচ্ছা জানান।

বিবৃতিতে তারা বলেন, জুলাইয়ে আবু সাঈদ-মুগ্ধসহ যাদের আত্মত্যাগের বিনিময়ে দীর্ঘ ১৭ বছর পর দেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে, সেই সব শহীদের প্রতি তারা গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছেন। তাঁদের এ ত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় চিরস্মরণীয় হয়ে থাকবে।

বিবৃতিতে আরও বলা হয়, গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিজয়ী দল সরকার পরিচালনায় সব রাজনৈতিক দল ও জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের কাজে এগিয়ে যাবে— এটাই সবার প্রত্যাশা। জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ, সুশাসন নিশ্চিতকরণ এবং একটি গণতান্ত্রিক, মানবিক ও সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণে নির্বাচনে বিজয়ী দল সরকার গঠনের পর কার্যকর ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ প্রকাশ করেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/c0tz
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন