সন্ন্যাসীর বেশে মাথায় জটা নিয়ে কে এই নায়িকা

- Advertisements -

দেখে তাকে কেউ-ই চিনতে পারছেন না। না চেনার কারণও রয়েছে। তার মাথায় জটা। পাশাপাশি পুরু গোঁফ, লম্বা ঝুলের দাড়িও দেখা যাচ্ছে।

অন্যদিকে চোখেমুখে ছাইমাখা। কপালে লাল সিঁদুরের তিলক আঁকা। কাঁধে লম্বা ঝুলি। পরনে বাসন্তী রঙের পাঞ্জাবি। পুরোপুরি সন্ন্যাসীর বেশে আধশোয়া হয়ে শুয়ে আছেন একজন। চোখে উদাসীনতায় ভরা।

Advertisements

গভীর চিন্তায় মগ্ন তিনি। কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এ ছবিটি ঘুরে বেড়াচ্ছে। সন্ন্যাসীর বেশে কে তিনি- তা নিয়েও অনেকের মনেই বিভিন্ন ধরনের প্রশ্ন জাগছে।

এ প্রশ্নের উত্তর অবশ্য ভারতীয় টিভি সিরিয়াল ‘সন্ধ্যাতারা’র নিয়মিত দর্শকদের কাছে রয়েছে। সন্ন্যাসীর দিকে ভালো করে তাকালে চেনা চেনাও লাগবে। সিনেমায় সন্ন্যাসীর বেশে যিনি আধা শোয়া হয়ে আছেন তিনি অন্বেষা হাজরা। ‘সন্ধ্যাতারা’ সিরিয়ালের ‘সন্ধ্যা’। সিরিয়ালের একটি দৃশ্যে সন্ন্যাসী সেজেছেন তিনি।

এ মুহূর্তে সিরিয়ালের গল্প কিছুটা পরিবর্তন হয়েছে। সিরিয়ালের নায়িকা সন্ধ্যা সন্ন্যাসী সেজে কী চমক দেবেন সে দিকেই তাকিয়ে আছেন সবাই।

Advertisements

তবে এমন সন্ন্যাসীর বেশে সেজে এরই মধ্যেই অনেককে চমকে দিয়েছেন অন্বেষা। বলে না দিলে অন্বেষাকে চেনা কঠিন। অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় সন্ন্যাসীর বেশে নিজের ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘আর যাই হই, এ জীবনে কোনো দিন সন্ন্যাসী হব না।’ অন্বেষা ব্যক্তিগত জীবনে সন্ন্যাসী হতে না চাইলেও তাকে এমন বেশে দেখে অনেকেই মুগ্ধ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/c1qf
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন