৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত আটক

- Advertisements -

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. শাহ পরান (২৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ শনিবার দুপুর আনুমানিক ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ঝিলমিল আবাসিক এলাকার চন্ডীতলা মন্দিরের পাশে জঙ্গলের এলাকায় এ ঘটনা ঘটে।

আটক শাহ পরান পটুয়াখালী জেলার শেখহাটি এলাকার স্থায়ী বাসিন্দা। বর্তমানে তিনি দক্ষিণ কেরানীগঞ্জের বেগুনবাড়ি এলাকায় সাহেব আলীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বাস করেন।

Advertisements

স্থানীয় বাসিন্দারা জানান, শিশুটি বাসার সামনে খেলাধুলা করার সময় অভিযুক্ত ব্যক্তি তাকে চকলেট দেওয়ার কথা বলে নিয়ে যান। বিষয়টি স্থানীয় এক অটোচালকের নজরে এলে তিনি দ্রুত র‌্যাব-১০ এর টহলরত সদস্যদের খবর দেন। পরে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্তকে আটক করে।

Advertisements

র‍্যাব ১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) তাপস কর্মকার জানান, ‘শিশুটিকে ধরে নিয়ে যাচ্ছে- এমন খবর পেয়ে আমাদের টহল দল ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়েছে।আটক ব্যক্তিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/cag3
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন