English

23 C
Dhaka
সোমবার, মার্চ ২, ২০২৬
- Advertisement -

মেসির জোড়া গোলে নাটকীয় প্রত্যাবর্তনে মায়ামির জয়

- Advertisements -

লিওনেল মেসির জোড়া গোলে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ইন্টার মায়ামি। সোমবার মেজর লিগ সকারের ফ্লোরিডা ডার্বিতে ২-০ গোলে পিছিয়ে থেকেও অরলান্ডো সিটিকে ৪-২ ব্যবধানে হারায় মায়ামি।

মৌসুমের উদ্বোধনী ম্যাচে হারের পর টানা আরেকটি পরাজয়ের পথে ছিল বর্তমান শিরোপাধারীরা। ঘরের মাঠে সমর্থকদের সামনে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় অরল্যান্ডো।

১৮তম মিনিটে ইভান আঙ্গুলোর ক্রস থেকে নিচু শটে গোল করে দলকে এগিয়ে দেন ক্রোয়েশিয়ার উইঙ্গার মার্কো পাসালিচ। মাঝমাঠে বল হারানোর সুযোগ কাজে লাগায় অরল্যান্ডো। ছয় মিনিট পর ডান প্রান্ত দিয়ে গ্রিফিন ডরসির দারুণ দৌড়ে তৈরি সুযোগ থেকে আর্জেন্টাইন স্ট্রাইকার মার্টিন ওহেদা ব্যবধান দ্বিগুণ করেন।

প্রথমার্ধের মাঝামাঝি সময়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে মায়ামি। মেসি ও তার আর্জেন্টাইন সতীর্থ রদ্রিগো দে পল গোলের খুব কাছাকাছি পৌঁছেছিলেন। ২৮তম মিনিটে দে পলের দূরপাল্লার জোরালো শট ঠেকান কানাডিয়ান গোলরক্ষক ম্যাক্সিম ক্রেপো। কিছুক্ষণ পর বক্সের ভেতর থেকে মেসির শটও অসাধারণ দক্ষতায় রুখে দেন তিনি।

বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। ৪৯তম মিনিটে বদলি হিসেবে নামা মাতেও সিলভেত্তির ২৫ গজ দূর থেকে নেওয়া দুর্দান্ত শটে ব্যবধান কমায় মায়ামি। আট মিনিট পর বক্সের বাইরে বল পেয়ে বাঁ পায়ের নিখুঁত শটে সমতা ফেরান মেসি।

৮৫তম মিনিটে মেসির বুদ্ধিদীপ্ত পাস থেকে গোল করে মায়ামিকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন তেলাস্কো সেগোভিয়া। শেষ মুহূর্তে ফ্রি-কিক থেকে নিচু শটে জাল খুঁজে নিয়ে জয়ের ব্যবধান ৪-২ করেন মেসি, সম্পূর্ণ করেন রোমাঞ্চকর প্রত্যাবর্তন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/cd79
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন