সাকিবের পাশে দাঁড়িয়ে যোগ্যতা প্রমাণ করেছি: রাজ রিপা

- Advertisements -

নাসিম রুমি: বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে বিজ্ঞাপনে কাজ করেছেন ঢাকাই সিনেমার উদীয়মান নায়িকা রাজ রিপা।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো সাকিব আল হাসানের সঙ্গে বিজ্ঞাপনচিত্রে জুটি হয়েছেন রিপা। এটি নির্মাণ করেছেন আজমান রুশো।

Advertisements

নতুন এ বিজ্ঞাপন প্রসঙ্গে রাজ রিপা বলেন, চরিত্রটি চ্যালেঞ্জিং ছিল। এ বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে দর্শক নতুন এক রিপাকে দেখতে পেয়েছেন বলে আমার বিশ্বাস। ডিরেক্টর রুশো ভাই, সাকিব আল হাসান ভাই ও দর্শকের প্রশংসায় আমি গর্ববোধ করছি। একজন অলরাউন্ডারের পাশে দাঁড়িয়ে আমার যোগ্যতা প্রমাণ করতে পেরেছি, এটাই আমার বড় প্রাপ্তি।

Advertisements

গত বছরের সেপ্টেম্বরে গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রে সাকিব আল হাসানের সঙ্গে দেখা যায় রাজ রিপাকে। সেখানে বিজ্ঞাপনটি নির্মাণ করেছিলেন আদনান আল রাজিব।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/txv8
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন