হাসপাতাল থেকে বাসায় ফিরলেন রুবেল

- Advertisements -

সম্প্রতি মৃত্যুর মতো বাজে গুজবের শিকার হয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। তবে সেদিন এই ক্রিকেটারের স্ত্রী রুবেলকে নিয়ে স্বস্তির খবর জানিয়েছিলেন।

জানিয়েছিলেন, এই ক্রিকেটারের সুস্থতার উন্নতি ঘটছে ফলে বাসায় নিয়ে যাওয়া হবে তাকে। অবশেষে আজ (১৫ এপ্রিল) এই ক্রিকেটারের হাসপাতাল থেকে মুক্তি মিলেছে। হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মোশাররফ রুবেল।

Advertisements

বিষয়টি নিশ্চিত করেছেন রুবেলের স্ত্রী ফারহানা রুপা। তিনি বলেছেন, ‘আলহামদুলিল্লাহ, মোশাররফ রুবেলকে আজ হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়েছে। তিনি ভালো আছেন। সকলের দোয়াপ্রার্থী।’

উল্লেখ্য, জাতীয় দলের হয়ে ৫টি ওয়ানডে খেলা রুবেল ২০১৯ সালে সর্বপ্রথম ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছিলেন। এরপর সিঙ্গাপুরে চিকিৎসা নিলেও পুরোপুরি সেরে ওঠেননি।

Advertisements

গত মাসে (মার্চ) আবার গুরুতর অসুস্থ হওয়াতে ঢাকার একটি বেসরকারী হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয় তাকে। এরপর শারীরিক অবস্থার উন্নতি ঘটলে সাধারণ কেবিনে আনা হয়। এবার বাসায় ফিরলেন এই ক্রিকেটার।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/q3ks
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন