ক্রিকেট দল কিনলেন শচীন টেন্ডুলকারের মেয়ে!

- Advertisements -

শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকারকে এবার নতুন ভূমিকায় দেখা যাবে। টি-টোয়েন্টি লিগে দল কিনেছেন তিনি। মুম্বাইয়ের দলের মালিকানা গেছে তার হাতে। তবে এই ক্রিকেট মাঠে খেলা হয় না। হয় ইন্টারনেট গেমে।

সারা ‘গ্লোবাল ই-ক্রিকেট প্রিমিয়ার লিগ’-এ মুম্বইয়ের দল কিনেছেন। রিয়াল ক্রিকেট নামের একটি গেমে এই লিগ খেলা হয়। এর আগে দুই মৌসুমে খেলা হয়েছে। এই গেম খেলতে হলে নাম নথিভুক্ত করতে হয়। প্রথম মৌসুমে ২ লাখ নাম নথিভুক্ত হয়েছিল। দ্বিতীয় মৌসুমে তা বেড়ে হয়েছে ৯ লক্ষ ১০ হাজার। তৃতীয় মৌসুমে সেই সংখ্যা আরও বাড়বে বলে আশা।

Advertisements

এর খেলা বিভিন্ন চ্যানেল ও অ্যাপে দেখানো হয়। তার মধ্যে রয়েছে জিয়ো সিনেমা ও স্পোর্টস ১৮। এখন স্টার স্পোর্টসের সঙ্গে তা জুড়ে গেছে। অর্থাৎ এই মৌসুমে জিয়োহটস্টার অ্যাপে এই খেলা দেখানো হতে পারে।

এদিকে ক্রিকেট পরিবারের সদস্য হয়ে ক্রিকেটে নতুন দায়িত্ব নিয়ে খুশি সারা। তিনি বলেন, ‘ক্রিকেট আমাদের পরিবারের অবিচ্ছেদ্য অঙ্গ। ই-স্পোর্টস খুবই মজার। গ্লোবাল ই-ক্রিকেট প্রিমিয়ার লিগে মুম্বইয়ের দলের মালিক হয়ে আমার স্বপ্ন সত্যি হয়েছে। নতুন নতুন প্রতিভার সঙ্গে যুক্ত হয়ে একটা ভালো দল তৈরি করার চেষ্টা করব। আশা করছি, সামনের দিনে আরও অনেকে এই খেলায় উৎসাহিত হবে।’

Advertisements

অবসর নেওয়ার পরেও খেলা ছাড়েননি শচীন। লেজেন্ডস লিগ ক্রিকেটে খেলছেন তিনি। পাশাপাশি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের মেন্টরের ভূমিকায় রয়েছেন তিনি। শচীনের পুত্র তথা সারার ভাই অর্জুন টেন্ডুলকারও আইপিএলে মুম্বাইয়ে খেলেন। ঘরোয়া ক্রিকেটে তিনি খেলেন গোয়ার হয়ে। এবার পরিবারের আরও এক জন যুক্ত হলেন ক্রিকেটে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ygd5
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন