বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারো সভাপতি হচ্ছেন সৌরভ গাঙ্গুলি!

- Advertisements -

নাসিম রুমি: ভারতের ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) বা বাংলা ক্রিকেট সংস্থা হল পশ্চিমবঙ্গ রাজ্যের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। এই অঞ্চলের ক্রিকেটের আবারো দায়িত্ব পেতে যাচ্ছেন সৌরভ গাঙ্গুলি। আবারো সিএবির সভাপতি হচ্ছেন তিনি।

Advertisements

আগামী ২২ সেপ্টেম্বর নির্বাচন সিএবিতে। তার আগে আজ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, সৌরভ এবং তার প্যানেল আজই মনোনয়ন জমা দেবেন। বিরোধীদের কেউ নির্বাচনে অংশ না নেওয়ার সম্ভবাবনাই বেশি, তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিএবি প্রেসিডেন্ট হতে যাচ্ছেন সৌরভ।

আগামী ২৮ সেপ্টেম্বর ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা। সেখানে সিএবির প্রতিনিধিত্ব করবেন সৌরভই। শুক্রবার সব রাজ্যসংস্থা তাদের প্রতিনিধির নাম বোর্ডের কাছে পাঠিয়ে দিয়েছে। সিএবি জমা দিয়েছে সৌরভের নাম। ফলে শুক্রবারই অনেকটা নিশ্চিত হয়ে গেছে যে, সৌরভই বাংলার ক্রিকেটের মসনদে বসতে চলেছেন।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/9719
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন