বিয়ে বাড়ি থেকে পালালেন পাকিস্তান অধিনায়ক বাবর

- Advertisements -

নাসিম রুমি: ক্রিকেট মাঠে তার দাপট বিস্ময়কর। একের পর এক চার-ছক্কায় মাঠ মাতিয়ে রাখেন। বলা হচ্ছে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের কথা। সম্প্রতি আইসিসি ওয়ানডে ও বর্ষসেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন তিনি। তবে মাঠে যত সাবলীল থাকেন না কেন, নারী ভক্তদের সামনে ব্যাপক অস্বস্তিতে পড়েন বাবর। এবার নারী ভক্তদের থেকে বাঁচতে এক বিয়ের অনুষ্ঠান থেকে পালিয়ে বাঁচলেন পাকিস্তান দলনেতা।

পাকিস্তানের আম্পায়ার আলিম দারের ছেলের বিয়েতে ঘটনাটি ঘটেছে। সেখানেই অতিথি হিসেবে গিয়েছিলেন বাবর। অনুষ্ঠানের সেরা আকর্ষণও ছিলেন তিনি। বাবরকে দেখে ছবি তোলার জন্য ছুটে আসেন অনেকে। বেশ কয়েক জনের সঙ্গে ছবি তোলেন বাবর। কিন্তু এক দল নারী তাকে ঘিরে ধরতেই অস্বস্তিতে পড়ে যান তিনি।

Advertisements

ইতোমধ্যে এই ঘটনার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, বিয়ে বাড়িতে বাবরকে ঘিরে রয়েছেন বেশ কয়েক জন নারী ভক্ত। তাদের মাঝে যথেষ্ট অস্বস্তিতে দেখাচ্ছিল বাবরকে। কোনো রকমে ছবি তোলা শেষ হতেই হাঁটতে থাকলেন। দ্রুত বিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান পাক অধিনায়ক।

Advertisements

গত বছর ব্যাট হাতে দারুণ কেটেছে পাকিস্তান অধিনায়কের। ৯টি এক দিনের ম্যাচে ৮৪.৮৭ গড়ে ৬৭৯ রান করেছেন তিনি। তিনটি শতরান ও পাঁচটি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/uybn
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন