বিশ্বকাপে ডাক পেয়ে যা বললেন বিজয়

- Advertisements -

নাসিম রুমি: সাকিব আল হাসানের বিশ্বকাপ যাত্রা শেষ। আঙুলের চোটে পড়ে গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় তিনি ঢাকায় ফিরেছেন। সাকিব ছিটকে যাওয়ায় তার বদলি হিসেবে নতুন করে বাংলাদেশের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার এনামুল হক বিজয়।

দলে ডাক পেয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।

Advertisements

ফেসবুকে অফিসিয়াল অ্যাকাউন্টে আজ (বুধবার) বিজয় লেখেন, ‘বিশ্বকাপে একটি ম্যাচ দেখাও আমার জন্য স্বপ্নপূরণের। বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি আনন্দিত। আমার জন্য দোয়া করবেন।’

Advertisements

এর আগে ভারতের উদ্দেশে রওনা হওয়ার আগে বিমানবন্দরে বিজয় সাংবাদিকদের বলেন, ‘বিশ্বকাপের মতো আসরে যাওয়া ভাগ্যের বিষয়। শেষ ম্যাচে হলেও বিশ্বকাপে যাচ্ছি এটাই বড় আমার জন্য। আমি চাই যতটুকুই হোক দলে অবদান রাখতে। একটা ক্যাচ ধরে হোক বা ব্যাটিংয়ে সুযোগ পেলে; দলকে জেতাতে চাই।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/rh6u
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন