সিলেটকে উড়িয়ে শীর্ষে চট্টগ্রাম

- Advertisements -

জহিরুল ইসলাম মিশু,সিলেট ব্যুরো: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রবিবার দুপুরে জয়ের জন্য ১২৭ রানের লক্ষ্যে নেমে চট্টগ্রামের দুই ওপেনার অ্যাডাম রসিংটন ও নাঈম শেখ ম্যাচের লাগাম অনেকটা নিজের করে নিয়েছেন। রসিংটন-নাঈম দুজনেই ফিফটি করেছেন। ৮২ বলে ১১৫ রানের জুটি গড়েন তাঁরা (রসিংটন-নাঈম)। ১৪তম ওভারের চতুর্থ বলে সিলেটের বাঁহাতি স্পিনার রাহাতুল ফেরদৌসকে তুলে মারতে যান নাঈম। লং অন থেকে দৌড়ে এসে ডাইভ দিয়ে দারুণ ক্যাচ ধরেন সৈয়দ খালেদ আহমেদ।

৩৭ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৫২ রান করেন নাঈম। নাঈমের বিদায়ের পর ৩৮ বলে ১২ রানের সমীকরণের সামনে এসে পড়ে চট্টগ্রাম। হাতে ৯ উইকেট নিয়ে মাত্র ১৪ বলেই খেলা শেষ করে মাঠ ছাড়েন অ্যাডাম রসিংটন ও সাদমান ইসলাম। ১৬তম ওভারের শেষ বলে রাহাতুলকে চার মেরে চট্টগ্রামকে জয়ের বন্দরে নিয়ে যান রসিংটন। ৫৩ বলে ৮ চার ও ২ ছক্কায় ৭৩ রান করে অপরাজিত থাকেন রসিংটন।

Advertisements

স্বাগতিক সিলেট টাইটান্সের বিপক্ষে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক শেখ মেহেদী হাসান। আগে ব্যাটিং পাওয়া সিলেট টাইটান্স ২০ ওভারে ৭ উইকেটে করে ১২৬ রান। ইনিংস সর্বোচ্চ ৪৪ রান করেন আজমতউল্লাহ ওমরজাই। ৪১ বলে ৬ চার ও ১ ছক্কা মেরেছেন আফগান এই অলরাউন্ডার।

Advertisements

চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদী ও মির্জা বেগ নিয়েছেন দুটি করে উইকেট। একটি করে উইকেট পেয়েছেন শরীফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ ও আমির জামাল। ম্যাচসেরা হয়েছেন নাঈম শেখ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/2253
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন