ওয়ানডে দলে ফিরবেন কি না, জানালেন মুশফিক

- Advertisements -

গত বছর অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মুশফিকুর রহিম। দেশের হয়ে টেস্ট ক্রিকেট খেলে যাওয়া মুশফিককে নিয়ে গুঞ্জন উঠেছিল অধিনায়ক মেহেদী হাসান মিরাজের চাওয়ায় আবারও ওয়ানডে দলে ফিরতে যাচ্ছেন তিনি। তবে ওয়ানডে দলে আসলেই ফেরার অফার পেলেও ফিরবেন না মুশফিক।

সিলেটে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগের দিন আজ শুক্রবার দলের হয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হন মুশফিক। তখন তার কাছে জানতে চাওয়া হয় তিনি ওয়ানডে দলে ফিরছেন কি না।

Advertisements

জবাবে মুশফিক বলেন, ‘ওয়ানডে আর ফেরার পরিকল্পনা নেই, যদিও অফার এসেছিল। তবে আমার মনে হয়, আমাদের ওয়ানডে দলটা এখন খুবই ব্যালেন্সড।’

শুধুমাত্র এক ফরম্যাটে খেলা দুই ক্রিকেটারকে নিয়ে তিনি বলেন, ‘মুমিনুল-তাইজুলকে বিশেষ ধন্যবাদ দিতে চাই। আমি গত দুই বছর ধরে শুধু টেস্ট ফরম্যাটে খেলছি। আমি তাদের পেইনটা বুঝতে পারি। যখন তাদের হাসি দেখি, অন্যরকম ভালো লাগে।’

Advertisements

টেস্ট ক্রিকেট নিয়ে মুশফিক বলেন, ‘টেস্ট সাইকেল গেল বারের চাইতে ভলো অবস্থানে শেষ করতে চাই। হোমে যতটা সম্ভব পয়েন্ট নিতে চাই।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/43lc
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন