‘কাটারের জাদু দেখিয়ে যাও’, মুস্তাফিজের জন্মদিনে চেন্নাইয়ের বার্তা

- Advertisements -

আইপিএলের গত আসরে চেন্নাই সুপার কিংসের জার্সিতে দুর্দান্ত পারফর্ম করেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়ে টুর্নামেন্ট ছাড়ার সময়ও যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারির আসন ধরে রেখেছিলেন তিনি।

এবার কাটার মাস্টার খ্যাত এই পেসারের জন্মদিনেও তার ব্যতিক্রম নয়। মুস্তাফিজের ২৯তম জন্মদিনে শুভেচ্ছায় ভাসিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

Advertisements

আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) অফিশিয়াল ফেসবুক পেজে মুস্তাফিজের একটি ছবি পোস্ট করে চেন্নাই লিখেছে, ‘প্রতিটি মসৃণ কাটারের জাদু দেখিয়ে যাও।’

গত ডিসেম্বরে দুবাইয়ে অনুষ্ঠিত নিলামের ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে মুস্তাফিজকে দলে নেয় চেন্নাই। আইপিএলের আগামী আসরের জন্য অবশ্য মুস্তাফিজকে রিটেইনি করেনি চেন্নাই।

Advertisements

তবে নিলাম থেকে আবারও মুস্তাফিজকে দলে ভেড়াতে পারে রতুরাজ গায়কোয়াড়ের দল। গত আসরে চেন্নাইয়ের ঘরের মাঠে মুস্তাফিজ দুর্দান্ত খেলেছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/fdp5
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন